বৃষ্টি আমায় দিল ছ্যাঁকা,
পাইনা তাই তোমার দেখা।
তুমি ছাড়া আমি একা,
লাগে সবই ফাঁকা ফাঁকা।।
- ধূসর জলছবি
বৃষ্টি পড়ে অঝোর ধারায়,
আমার সকল ক্লান্তি জুড়ায়..
পাতার সাথে খেলায় মাতে,
হাতছানিতে আমায় ডাকে..
- নীল জোছনা
মনটা আমার নেই যে ভালো,
আকাশটা আজ বেজায় কালো।
আয় বৃষ্টি, নাম ঝড়,
মনকে মোর শান্ত কর।।
- ধূসর জলছবি
চাঁদ দেখবো বলে তাই বসে আছি ব্রিজে,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, যাচ্ছি আমি ভিজে!!
- নীল জোছনা
রংধনুর মতই তুমি থেকো চির-রঙ্গীন,
রঙ্গে রঙ্গে রাঙ্গিয়ে যেও মোদেরকে প্রতিদিন।
বৃষ্টি না হয় থেমেই গেল, সূর্য ওঠার পরে,
রংধনুটাই থাকুক শুধু, সহস্রকাল ধরে।।
- ধূসর জলছবি
বৃষ্টি তোমায় দিলাম আমি ছুটি
আমার চোখের পানি, করবে তোমার Duty
- মরীচিকা
|