webspace hosting reseller hosting| web hosting| blog| forum| dating| free hosting| openhost| report abuse
Fax to Email

Unlimited Faxes, No Fees, Dedicated Phone Number

Free Website Templates

আকাশপানে আর কতকাল থাকবো আমি চেয়ে!
আসবে কবে সোনালী দিন বলতে পারো মেয়ে?
- ধূসর জলছবি

আমার মনের দুঃখ দেখে মেঘ করেছে আকাশ জুড়ে,
কষ্টগুলো ভুলিয়ে দিতে বৃষ্টি নামুক আকাশ ছেড়ে..
- নীল জোছনা

আমার মনের দুঃখ দেখে আকাশ করে মুখটা ভার।
বলতে পারো, থামবে কবে সুদীর্ঘ এই প্রতীক্ষার।।
- ধূসর জলছবি

শ্রাবণের এই শেষ বিকেলের রোদে,
কাটছে সময় আমার এখন আকাশ পানে চেয়ে..
নীল আকাশে ভাসছে এখন সাদা মেঘের ভেলা,
এসো তবে খেলি আজি অণুকাব্যের খেলা।
- নীল জোছনা

নিঝ্ঝুম রাতে নির্ঘুম আমি একা একা জেগে রই।
থেকে থেকে আমি তারাদের সাথে কত কি যে কথা কই।।
- ধূসর জলছবি

চাঁদ নামাবো এই বাসনায় উঠেছিলাম ছাদটাতে
বিশাল আকাশ মুচকি হেসে জড়িয়ে নিল বুকটাতে
- নীল জোছনা

আকাশ ভরা তারার নিচে একলা জেগে রই।
লক্ষ রাতের তারার মাঝে আমার তারা কই?
- ধূসর জলছবি