বসে আছি আনমনে।
কত কথা মনে মনে,
কত সুর বাজে কানে,
যাই হারিয়ে কোন সে তানে।
সেই সুর কোথায় গেল?
সবই যেন হারিয়ে গেল।
কানে কানে বলে গেল,
হারিয়ে গেল, হারিয়ে গেল।
- ধূসর জলছবি
আকাশপানে তাকিয়ে থেকে ভাবছি আমি কত,
কান্নার রঙে রাঙিয়ে আমার স্বপ্ন আছে যত।
জোছনা রাতে কাব্য লিখি ভুলে সকল ক্লান্তি
দিবালোকে মনে হয় সবটুকুই ভ্রান্তি..
- নীল জোছনা
কত কথা গানে গানে,
গেয়ে যাই আনমনে।
সহিতে পারিনা আর,
এমনো বিষাদভার,
তিলে তিলে মরি ক্ষণে ক্ষণে।
কত কথা বাজে কানে কানে।।
- ধূসর জলছবি
কাকগুলো চুপচাপ বসে আছে দেয়ালে
পাশে আমি বসে আছি তোমারই খেয়ালে
- জাকারিয়া
|