webspace hosting reseller hosting| web hosting| blog| forum| dating| free hosting| openhost| report abuse
Fax to Email

Unlimited Faxes, No Fees, Dedicated Phone Number

Free Website Templates

চাঁদকে আমি দিলাম ছুটি, সূর্য কে বরখাস্ত
"আমায় তুমি কাছে নাও"- এই আমার দরখাস্ত
- জাকারিয়া

আকাশে ঝুলছে দেখি আধ-খাওয়া চাঁদ।
তোমাকে দেখার তাই হল বড় সাধ।।
- ধূসর জলছবি

আকাশের ঐ চাঁদকে আমি এনে দিতে পারি,
যদি তুমি হয়ে বধূ আসো আমার বাড়ী।
- গাঙচিল

তোমার জন্য দিব আমি অথৈ সাগরে ডুব,
তুমি চাইলে চিড়ে দেখাবো আমার তপ্ত বুক।
- নীল জোছনা

আমার রাতে, আমার ভোরে
আমার আলোয় অন্ধকারে
দেখি তোমায় বারে বারে
- মরীচিকা

তুমিহীনা এইখানে এই ভরদুপুরে প্রিয়া,
মনটা করে কেমন কেমন, কেঁদে ওঠে হিয়া
- ধূসর জলছবি

বৃষ্টি আমি আঁকবো আজি কান্নার রং দিয়ে,
পথে আমি হাঁটবো সখী তোমায় পাশে নিয়ে..
- নীল জোছনা

যখন আমি চোখ রাখি, তোমার ঐ চোখটাতে
কি যে হয় কেমনে বুঝাই, চিড়ে দেখাই বুকটাকে
- মরীচিকা

রুপালী চাঁদ; বালুকা বেলায়
বড়-ছোট ঢেউ মেতেছে খেলায়।
বসে আছি তোমার অপেক্ষায়,
পাশে বসে বলবে আমায়
কানে কানে, "ভালোবাসি তোমায়।"
- গাঙচিল