সব কথা বোঝ তুমি, এই কথা বোঝ না
চোখদু’টো মেলে তুমি, আমায় কেন দেখো না
- মরীচিকা
দেখেছি তোমায় জনারণ্যে, শত লোকের কোলাহলে,
কইনি কথা তোমার সনে, অজানা কোনো অভিমানে।
- নীল জোছনা
আর পারি না, আর পারি না
ভাবতে তোমায় আর পারি না
তোমার চোখে দৃষ্টি দিয়ে
খুঁজতে আমায় আর পারি না
- মরীচিকা
থাকো তুমি আমার মনে,
সকাল বিকাল রাত্রি।
কেন তুমি বেড়াও খুঁজে
আমার জন্যে পাত্রী?
- গাঙচিল
তোমায় নিয়ে গান যে লিখি,
লিখি কত কাব্য
তোমায় নিয়ে এই জীবনে
আর কতকাল ভাববো?
- মরীচিকা
তোমার পথ চেয়ে আমি কাটাবো না আর বেলা,
ভাববো না তোমার কথা, হয় যদিও জোনাকির মেলা।
- নীল জোছনা
স্বপ্নগুলো ভরবো আমি, ভরবো সবই বস্তায়
বাজারেতে বেচবো আমি, বেচবো অতি সস্তায়
- জাকারিয়া
|