webspace hosting reseller hosting| web hosting| blog| forum| dating| free hosting| openhost| report abuse
Fax to Email

Unlimited Faxes, No Fees, Dedicated Phone Number

Free Website Templates

তোমায় আমি দেখেছিলাম কার সাথে যেন চলতে,
মনের কথা মনেই রইলো পারিনি তোমায় বলতে;
আকাশটাতে ছড়িয়ে দিলাম মনের যত ব্যথা,
বৃষ্টি হয়ে ঝরছে আমার না বলা সব কথা।
- নীল জোছনা

আমায় ছেড়ে চলে গেলে, ভাসিয়ে গেলে শোকে।
তারপরেও বাসব ভাল, যে যাই বলুক লোকে।
- মরীচিকা

কবিতা মোর হয়না লেখা তুমি ছাড়া প্রিয়া।
তুমি কেন গেলে চলে আমাকে না নিয়া?
- ধূসর জলছবি

আমার মনের ছোট্ট ঘরে
যেটা তুমি শূন্য করে
চলে গেছো আজ যে দূরে
সেটা আজও খালি আছে
হয়তো তোমায় পাবো কাছে
- জাকারিয়া

তোর বিহনে এই এখানে পড়ে আমি থাকি।
তুই কেন আসিস না আর, দিস যে শুধুই ফাঁকি,
নিজের শহর, প্রাণের শহর বলে চলে গেলি।
গেলি তো গেলি, সেই যে গেলি, আর ফিরে না এলি।।
- ধূসর জলছবি

তোমার চোখে তাকিয়ে আমি স্বপ্নগুলো আঁকি
তারপরেও চলে গেলে দিয়ে আমায় ফাঁকি।
- জাকারিয়া

সুখগুলো সব চলে গেল, দুঃখগুলো থাকে
আমায় ছেড়ে চলে গেলে বাসবো ভালো কাকে?
- মরীচিকা

হেঁটে চলেছি জোছোনা রাতে, নিঝুম চারিদিক,
তুমি ছাড়া আজো আমি নিঃসঙ্গ এক পথিক।
- নীল জোছনা