Unlimited Faxes, No Fees, Dedicated Phone Number
Reach your customers at any time & place Market on a one-to-one basis.
Free php, mysql & perl web hosting. 29 Free PHP scripts with 1-click installations.
|
জন্মজন্মান্তর ধরে আমার যেসব সত্ত্বা রূপ পরিগ্রহ করে মিলিয়ে গেছে, যে আমি নিত্য আসে নিত্য যায়, এ আমি তদেরই একজন। যখন ঐ নীল আকাশটা ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় মোর পথ চলা। হেঁটে যাই আমি মহাকালের পথে, হারানো সেই স্মৃতিগুলো ফিরে পেতে। ঐ দূর নীলিমায় যত দূর আমি যাই, পৃথিবীর নরম ঘাসের তলে আমার সেসব সত্ত্বা কথা কয়। ধূসর মৃত্তিকার গন্ধে আসে তারা, অনেক নিবিড় প্রাণের কথা কয়। সহস্র শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমি মুক্তির স্বাদ খুঁজি। কিছু মানি না, জানি না ভাল-মন্দ, আলো-অন্ধকার। পৃথিবী ঘুমায়ে রয়, সুন্দরের পানে মোর মত্ত অভিসার। বৃষ্টির মাঝে ধূলোর মত জলকণা মিশ্রিত বাতাসে শ্বাস নিতে নিতে নিজের মাঝে আমি নিজেকে খুঁজি। এই আমাকে খুঁজে ফিরি আমি সবর্ত্র, ছন্দে, কাব্যে, কল্পনায়... |