কাল হারাবো কল্পরাজ্যে, শুনবো কাহিনী-কিচ্ছা,
আজ রইলো তোমার জন্য শারদীয় শুভেচ্ছা।
- নীল জোছনা
কোথায় তুমি ছিলে তখন, যখন লাগলো ধূম?
ভুলে কি ছিলে, দিয়েছিলে দুপুর বেলার ঘুম?
রক্ত রঙ্গে রঙ্গীন ছিল তখন আমার হাত।
আমার রঙ্গে রাঙ্গতো তখন আকাশেরও চাঁদ।।
- ধূসর জলছবি
হীরার খোঁজে যেতে হবে না ঐ দূর দেশে,
সেজেছে হেথা হীরক মনি, হলুদ পরীর বেশে।
হলুদ শাড়ী, হলুদ টিপ, হাতে হলুদ বালা,
হীরুমনির গলায় আজ গাঁদা ফুলের মালা।
এই খুশিতে নাচছে আকাশ, সাজছে নতুন ঢঙে,
হিরুকে আজি রাঙিয়ে যাও হলুদ মেহেদির রঙে।।
- (হীরা আপুর গায়ে হলুদে) মুরাদ
|